
পদ্মা জেনারেল হাসপাতালে বিনা চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগের তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা এবং দেশব্যাপী নামধারী অবৈধ ও অপূর্ণাঙ্গ হাসপাতাল সিলগালার দাবিতে গণমাধ্যম সম্মেলন করেছে বিপ্লবী মঞ্চ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিপ্লবী মঞ্চের উদ্যোগে এ গণমাধ্যম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার নামে পরিচালিত অবৈধ ও অপূর্ণাঙ্গ হাসপাতালগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
গণমাধ্যম সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী মঞ্চের মুখপাত্র মুসতাক বাঙালি এবং সিনিয়র মুখপাত্র জুনাইদ আহমাদ।
বিপ্লবী মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, চিকিৎসাসেবার নামে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যাতে আর কোনো রোগী বা নবজাতকের মৃত্যু না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করুন