তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবন-যাপন চা-শ্রমিকদের

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানে গত প্রায় ৪ সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি (তলব) ও রেশন বন্ধ থাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বকেয়া পাওনার দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বাগানের প্রধান ফটকের সামনে কর্মবিরতিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েক শতাধিক চা-শ্রমিক। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বাগান ব্যবস্থাপকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বর্তমানে বাগানে যাবতীয় কাজকর্ম বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে ৩ সপ্তাহ ৪ দিন ধরে শ্রমিকদের মজুরি ও রেশন দিচ্ছে না বাগান কর্তৃপক্ষ। এতে করে কয়েক শতাধিক শ্রমিক পরিবার নিয়ে চরম অর্থসংকটে ও অনাহারে-অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছেন। এ বিষয়ে গত ১২ই এপ্রিল শ্রীমঙ্গলস্থ শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর লিখিত আবেদন জানালেও চার দিনেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

দেওরাছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবুধ কুর্মী বলেন, দীর্ঘ প্রায় ৪ সপ্তাহ ধরে আমাদের তলব ও রেশন বন্ধ। শ্রমিকরা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা বার বার দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন।

রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার জানান, কিছুদিন আগে এক চা শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাগান ম্যানেজমেন্ট মজুরি বন্ধ রেখেছে। বর্তমানে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে অফিস গেটে তালা দিয়েছে।

এ বিষয়ে দেওরাছড়া চা বাগান ব্যবস্থাপক জহিরুল ইসলাম অভিযোগ করেন, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে কিছু শ্রমিক আমাকে বাগান থেকে চলে যেতে বাধ্য করেছে। বাগান পঞ্চায়েতকে জানানো হয়েছে যে, ব্যবস্থাপক বাগানে থাকা সাপেক্ষে মজুরি ও রেশন দেওয়া হবে। কিন্তু তারা আমার নিরাপত্তার নিশ্চয়তা দিতে অপারগতা প্রকাশ করেছে। বাগানে ম্যানেজার না থাকলে পেমেন্টের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কর্তৃপক্ষ নির্দেশ দিলে আমি যেকোনো সময় বাগানে ফিরে গিয়ে মজুরি ও রেশনের ব্যবস্থা করতে প্রস্তুত।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, বিষয়টি সমাধানের জন্য ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেওরাছড়া চা বাগানে গিয়েছেন। শ্রমিকদের মজুরি ও রেশন দ্রুত প্রদানের বিষয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য; মজুরি ও রেশন বন্ধ থাকায় বাগানের সাধারণ শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

২

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৩

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

৪

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

৫

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

৬

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

৭

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

৯

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১১

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১২

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৩

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১৪

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

১৫

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

১৬

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

১৭

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১৮

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১৯

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

২০