চকরিয়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পরোয়ানাভুক্ত আসামীসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের ১৩ সদস্য গ্রেফতার

Share this news with

কক্সবাজারের চকরিয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৫ এপ্রিল) চকরিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

অভিযানে নিয়মিত মামলার ৩জন, তিন ও পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ১জন এবং অন্যান্য পরোয়ানাভুক্ত ৯জন সহ সর্বমোট ১৩জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলঃ
১. মোঃ কায়সার (১৮), পিতা-মোঃ টুকু, সাং-কোরালখালী, সাহারবিল, চকরিয়া।
২. ইমতিয়াজ (২৫), পিতা-লেদু মিয়া, সাং-কোরালখালী পূর্বপাড়া, সাহারবিল, চকরিয়া।
৩. টুকু মিয়া (৬২), পিতা-হাবিবুর রহমান, সাং-কোরালখালী, সাহারবিল, চকরিয়া।
৪. নজরুল ইসলাম, পিতা-মৃত দেলোয়ার হোসেন মিয়াজি, সাং-মধ্যম কৈয়ারবিল, চকরিয়া।
৫. নুর নাহার বেগম, স্বামী-নুর মোহাম্মদ ভুট্টো, সাং-এসএমচর, কাকারা, চকরিয়া।
৬. বেলাল উদ্দিন (২৭), পিতা-আলমগীর, সাং-বাজারপাড়া, বদরখালী, চকরিয়া।
৭. মোশারফ হোসাইন, পিতা-মৃত আবুল কাশেম, সাং-কাহারিয়া ঘোনা, চকরিয়া পৌরসভা।
৮. জমির উদ্দিন, পিতা-নুরুল আলম, সাং-দরবেশ কাটা, পশ্চিম বড় ভেওলা, চকরিয়া।
৯. সাদ্দাম হোসেন, পিতা-মৃত আবু ছৈয়দ, সাং-কুতুবদিয়া পাড়া, বদরখালী, চকরিয়া।
১০. মোঃ লিয়াকত আলী (৩৫), পিতা-মোঃ মকবুল খায়ের, সাং-সাকের মোহাম্মদচর, কাকারা, চকরিয়া।
১১. সাবের আহাম্মদ বাবুল (৫৮), পিতা-ফরুক আহাম্মদ, সাং-মাইজঘোনা, সাহারবিল, চকরিয়া।
১২. মিনহাজ (২৫), পিতা-মোহাম্মদ আলী চৌকিদার, সাং-কাসেম আলী মিয়াজী পাড়া, চকরিয়া।
১৩. নুর মোহাম্মদ ভুট্টু, পিতা-মৃত ফিরোজ আহম্মদ, সাং-এসএমচর, কাকারা, চকরিয়া।

আসামীগন চকরিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় সংঘটিত সক্রিয় অপরাধ চক্র, মাদক কারবারি, চোর-ডাকাত, চিংড়ী ঘের ও মাছের প্রজেক্ট দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অভিযানে বিভিন্ন মামলায় সাজা ও পরোয়ানাভুক্ত ১৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১

যাত্রী হেনস্তা ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

২

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

৩

সেনবাগে পুলিশের অভিযানে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক

৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১৮ বছরের রোকন

৫

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

৬

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৭

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

৮

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৯

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

১০

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

১১

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

১৩

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

১৪

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৫

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১৬

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৮

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৯

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০