এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

Share this news with

বগুড়ার সাগর হত্যা মামলা ও গাবতলী উপজেলার ধর্ষণ মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। শহরের মালতিনগর স্টাফ কোয়াটার ও নরসিংদীর শিবপুর ইসলামিয়া জেনারেল হাসপাতাল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলার আসামি বাঁধন মিয়া (২১) শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা সরকারপাড়া মহল্লার পান্নু সরকারের ছেলে। হত্যা মামলার আসামি ফিরোজ আহমেদ (৩০) সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

মামলা সূত্র জানায়, ২৩ জুলাই সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি এলাকায় নৃশংস হত্যাকান্ড ঘটে। নিহত আতিকুর রহমান সাগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। তার শ্বশুরের বসতবাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী। ভিকটিম আতিকুর রহমান সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে ইলেকট্রিক শক দেয় হামলাকারীরা। ঘটনার পরদিন ২৪ জুলাই সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে এজাহারনামীয় ১৭ নম্বর আসামি ফিরোজ পালিয়ে নরসিংদী জেলায় আত্মগোপনে ছিলেন। শনিবার তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১১ নরসিংদির যৌথ আভিযানিক দল অভিযান অভিযান চালানো তাকে গ্রেপ্তার করে।

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ আগস্ট গাবতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে মামলার এজাহার নামীয় প্রধান আসামি বাঁধন মিয়া আত্মগোপনে ছিল। শনিবার দিবাগত রাতে শহরের মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব। আসামি গ্রেপ্তার করে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০