সর্বশেষ
||কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড||টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ||নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু||ময়নামতির গোমতী নদী পারাপারে ভরসা তিন খেয়া ঘাট, যোগাযোগ রক্ষায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত||সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন||অফিস ঘেরাও, টের পেয়ে পালালেন প্রধান শিক্ষক: মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য||রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও||কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড||সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন: বাসযোগ্য নগরের আহ্বান||বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: র‍্যাবের সাঁড়াশি অভিযানে মূলহোতা মঈনসহ গ্রেপ্তার ৭

Share this news with

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সেন্টার ফর কিডনী ডিজিজেস এ্যান্ড ইউরলজি হসপিটাল (সিকেডি ইউরলজি) -কে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় মূলহোতা মঈন উদ্দিনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান শুরু করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনার খবর ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ঘটনার পরপরই আনুমানিক রাত ১টা ৪০ মিনিটে র‍্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাদী ডা. কামরুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণ করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। একইসঙ্গে অভিযুক্ত মঈন উদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

পরবর্তীতে র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে সুমনকে শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একই এলাকা থেকে মঈনের সহযোগী লিটনকে আটক করা হয় র‍্যাব-২ এর অভিযানে।

অন্যদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) এবং মো. শাওন হোসেন (২৫) নামের আরও চারজনকে র‍্যাব-৪ পৃথক অভিযানে গ্রেপ্তার করে।

সবশেষে চাঁদাবাজি চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত মঈন উদ্দিন (৪২) কে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে র‍্যাব-৬ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাবের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারকৃত সুমন, মঈনের সহযোগী লিটন, ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, হাসপাতালকেন্দ্রিক চাঁদাবাজির এ ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ

নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

ময়নামতির গোমতী নদী পারাপারে ভরসা তিন খেয়া ঘাট, যোগাযোগ রক্ষায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

অফিস ঘেরাও, টের পেয়ে পালালেন প্রধান শিক্ষক: মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য

রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন: বাসযোগ্য নগরের আহ্বান

বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

১০

বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত

১১

লালমনিরহাটে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

১২

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে

১৪

বিজিবির কূটনৈতিক তৎপরতায় সমাধান, ১২ জনকে ফিরিয়ে নিল ভারত

১৫

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

১৬

মান্দায় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান

১৭

নওগাঁ সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সাফল্য পুলিশের

১৮

মনোহরদী-কাপাসিয়া সংযোগে সেতুর অপেক্ষা, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ যাতায়াত

১৯

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংস হত্যা: প্রধান আসামি রিমন পটিয়ায় গ্রেফতার

২০