মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

Share this news with

নওগাঁ জেলা পুলিশের মানবিক উদ্যোগ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চার দিন পর পরিচয় মিলেছে সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এক বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের। পরে তাকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ জুন ২০২৬ তারিখে ধামইরহাট উপজেলার চকিলাম বিওপি সীমান্ত এলাকা থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক বৃদ্ধকে উদ্ধার করে। তিনি নিজের নাম-ঠিকানা বলতে না পারায় বিজিবি তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করে।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি বৃদ্ধের পরিচয় শনাক্ত ও মানবিক সহায়তার জন্য ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানকে বিশেষ নির্দেশনা দেন। এ সময় তিনি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়কসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।

এদিকে, সম্প্রতি রাতের বেলায় থানায় পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার ওই বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা চার দিন ধরে বৃদ্ধকে আশ্রয় ও প্রয়োজনীয় সেবা প্রদান করে। একই সঙ্গে পিবিআইয়ের সহায়তায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করা হয়।

পরে জানা যায়, ওই বৃদ্ধের নাম মো. সাখাওয়াত হোসেন ওরফে মোকারম (৬৭)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফাজিলপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর শুক্রবার (১৯ জুন) তাকে তার গ্রাম-প্রতিবেশী আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, সাখাওয়াত হোসেন মানসিকভাবে অসুস্থ এবং প্রায় তিন মাস আগে নিখোঁজ হন। বর্তমানে তার পরিবারে বৃদ্ধা স্ত্রী ছাড়া আর কেউ নেই।

হারিয়ে যাওয়া এই বৃদ্ধকে দীর্ঘ তিন মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নওগাঁ জেলা পুলিশ সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০