সর্বশেষ
||আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়||উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত||সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত||নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১||সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২৫ জুন ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ বছরেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি ববির, সংকট নিরসনের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নানা সমস্যা ও উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরলে শিক্ষামন্ত্রী দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরবর্তীতে প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “প্রতিষ্ঠার ১৬ বছর পার হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আজ শিক্ষামন্ত্রীকে নিয়ে বসার মতো একটি অডিটোরিয়ামও আমাদের নেই। তীব্র একাডেমিক ভবন সংকট, আবাসিক হল সংকট এবং পাকা রাস্তার অভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাত্র ৫০ একরের এই ক্যাম্পাসের জন্য জরুরি ভিত্তিতে ডিটেইলড প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) অনুমোদন, অবকাঠামোগত উন্নয়ন এবং জমি অধিগ্রহণ অত্যন্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।”

উপাচার্যের বক্তব্যের পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিনের স্থবিরতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছরে এই বিশ্ববিদ্যালয়ের আশানুরূপ উন্নয়ন কেন হয়নি, তা ভাবনার বিষয়। অত্যন্ত স্বল্প সময়ের সফরে বরিশালে এলেও উপাচার্যের আমন্ত্রণে আমি এখানে এসেছি। তোমাদের সবার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে।”

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, “বর্তমান ৫০ একরের ক্যাম্পাসকে ১০০ একরে উন্নীত করার দাবি যৌক্তিক। যদি এখানে পর্যাপ্ত জমি পাওয়া না যায়, তাহলে ‘ক্যাম্পাস-২’ স্থাপনের বিষয়টিও বিবেচনায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে যা যা প্রয়োজন, সরকার তা করবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তোমরা যে পড়াশোনা চালিয়ে যাচ্ছো, তা প্রশংসার দাবিদার। যারা বর্তমানে শেষ বর্ষে অধ্যয়নরত, তারা হয়তো নতুন অবকাঠামোগত সুবিধার পুরো সুফল পাবে না। তবে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই উন্নত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।”

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

১০

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

১১

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

১২

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৩

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

১৪

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১৬

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১৭

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৮

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৯

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

২০