পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার সহ গ্রেপ্তার ২

Share this news with

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে চুরি হওয়া ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে কক্ষে ফিরে তিনি দেখতে পান টাকাগুলো নেই। বিষয়টি সন্দেহজনক মনে হলে মসজিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে চুরির পুরো ঘটনা ধরা পড়ে।

ঘটনার পর মসজিদ কর্তৃপক্ষ সদরঘাট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযানে নেমে প্রথমে হালিশহর এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. সুমনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়েছে। দ্রুত অভিযানের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকার সিংহভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

থানা সূত্র জানায়, উদ্ধার হওয়া টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

১

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

২

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

৩

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

৪

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

৫

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

৬

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

৭

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

৯

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

১১

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

১৩

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

১৪

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১৫

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১৬

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১৭

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

১৮

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

১৯

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

২০