সর্বশেষ
||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ||নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন||রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু||তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত||চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর||ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক||ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি (সদর) প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

Share this news with

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাঙামাটিতে শিশুশ্রম বন্ধ এবং শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) রাঙামাটি শহরের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ হলেও রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে এখনও শিশুদের শ্রমে নিয়োজিত করা হচ্ছে। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁ, ইটভাটা, বর্জ্য ব্যবস্থাপনা ও চা বাগানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে অল্প মজুরিতে শিশুদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিশুশ্রম একটি সামাজিক ও মানবিক সমস্যা। কেবল আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা এবং দরিদ্র পরিবারগুলোর জন্য কার্যকর পুনর্বাসন ও সহায়তা কর্মসূচি। শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, তরুণ ও সচেতন নাগরিকরা শিশুশ্রমের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে এর অবসানের দাবি জানান। তারা বলেন, প্রতিটি শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, বিদ্যালয়ে। শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিশুশ্রম প্রতিরোধে জনমত গঠন এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১০

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১১

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১২

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৩

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী

১৫

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

১৬

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

১৭

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

১৮

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

১৯

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

২০