সর্বশেষ
||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক||মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল
ফারহান লাবিব, বগুড়া প্রতিনিধি
৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহর ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছে বগুড়া রেললাইন ও স্টেশন

Share this news with

বগুড়া শহরকে দীর্ঘদিনের দুঃসহ যানজট থেকে মুক্ত করতে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে শহরের ভেতর দিয়ে যাওয়া রেললাইন ও রেল স্টেশনটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, এই মহাপরিকল্পনার অংশ হিসেবে নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ‘রাণীরহাট জংশন’ হবে বগুড়া শহরের প্রধান রেলস্টেশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রেলপথ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি ডিও পত্র পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ শুরু করেছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, রাণীরহাট জংশন থেকে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপন করা হবে। শহরের ভেতর দিয়ে যাওয়া বিদ্যমান রেলপথটি পুরোপুরি অপসারণ করা হবে। ওই স্থানে তৈরি হবে একটি আধুনিক চার লেনের সড়ক। এছাড়া শহরের বর্তমান রেলস্টেশনটিকে সংস্কার করে দূরপাল্লার আধুনিক বাস টার্মিনাল বা বাসস্ট্যান্ডে রূপান্তর করার চিন্তা করছে সরকার।

প্রতিমন্ত্রী তার ডিও পত্রে উল্লেখ করেছেন, কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত বিদ্যমান রেলপথটি শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকার মধ্য দিয়ে গিয়েছে। এই রুটে সাতটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং থাকায় প্রতিদিন ট্রেন চলাচলের সময় প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান বাস্তবতায় এই রেলপথটি বগুড়া শহরের অন্যতম বড় অবকাঠামোগত প্রতিবন্ধকতা।

যানজটের স্থায়ী সমাধানের জন্য প্রতিমন্ত্রী তার প্রস্তাবে রাণীরহাট জংশনকে কেন্দ্র করে রাণীরহাট-গাবতলী নতুন রেল সংযোগ স্থাপনের কথা বলেন। একই সঙ্গে কাহালু-রাণীরহাট-গাবতলী রুটে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান।

পরিকল্পনা অনুযায়ী, শহরের ভেতর থেকে রেলপথটি অপসারিত হলে গাবতলী থেকে বগুড়া হয়ে কাহালু পর্যন্ত এলাকাটিকে চার লেনের রাস্তায় রূপান্তর করা হবে। এ ছাড়া শহরের বিদ্যমান রেল স্টেশনটিকে সংস্কার করে দূরপাল্লার বাসগুলোর জন্য একটি আধুনিক বাসস্ট্যান্ড করার পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া শহর রেল ক্রসিংয়ের যানজট থেকে চিরতরে মুক্তি পাবে এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও নিরাপদ হবে। এটি হবে শহরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত পরিবর্তন, যা কয়েক দশকের পুরোনো সমস্যার টেকসই সমাধান এনে দেবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়া শহরের যানজট কমানোর জন্য আমরা বুয়েটের প্রকৌশল দল দিয়ে নানা বিষয়ে সম্ভাব্যতা যাচাই করেছি। যানজট কমানোর জন্য ফ্লাইওভার নির্মাণ করলে তা আরও বাড়বে। এছাড়া এটি নির্মাণে অনেক বাড়িঘর ভাঙা পড়ছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুয়ায়ী শহরের রেললাইন ও স্টেশন শহরের বাইরে রাণীরহাটে নিয়ে যাওয়া হলে সবচেয়ে ভালো হয়। এজন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১০

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

১১

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১২

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১৩

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৪

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৫

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৬

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৭

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৮

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৯

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

২০