সর্বশেষ
||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎||মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান||‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

Share this news with

জন্ম নিলে মৃত্যু অবধারিত—এই চিরন্তন সত্যকে মেনে নিয়েই জীবনের শেষ যাত্রার প্রস্তুতি নিয়েছেন বান্দরবানের টংকাবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৩১০ নম্বর টংকাবতী মৌজার হেডম্যান পূর্ণচন্দ্র ম্রো (৭৮)। সাড়ে চার বছর আগেই তিনি নিজের জন্য কদম গাছের কাঠ দিয়ে একটি কফিন তৈরি করে বাড়িতে সংরক্ষণ করে রেখেছেন।

সম্প্রতি টংকাবতী ইউনিয়নের নিজ বাড়িতে গিয়ে দেখা যায়, যত্নসহকারে তৈরি করা সেই কফিনটি ঘরের একপাশে রাখা রয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি কৌতূহলের সৃষ্টি করেছে।

পূর্ণচন্দ্র ম্রো ১৯৮৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তার বাবা রেংথম ম্রো’র মৃত্যুর পর তিনি ৩১০ নম্বর টংকাবতী মৌজার হেডম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর প্রায় চার দশক ধরে মৌজাবাসীর সেবায় নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, ‘আর কতদিন? জীবনে যা পাওয়ার ছিল সবই পেয়েছি। এখন আর কোনো চাওয়া-পাওয়া নেই। আমি বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধের শিক্ষা অনুযায়ী কর্মফলে বিশ্বাস করি। মানুষ ভালো কাজ করলে ভালো ফল, আর মন্দ কাজ করলে মন্দ ফল ভোগ করতেই হবে। একদিন সবাইকে চলে যেতে হবে। তাই নিজের ইচ্ছায় সাড়ে চার বছর আগে কদম গাছের কাঠ দিয়ে নিজের কফিন তৈরি করে রেখেছি।’

তিনি জানান, তাদের তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে এক ছোট বোন ইতোমধ্যে মারা গেছেন। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। জীবনে আর কোনো অপূর্ণ ইচ্ছা নেই বলেও জানান তিনি।

পূর্ণচন্দ্র ম্রোর মেজো ছেলে মেনপুং ম্রো বলেন, ‘বাবা সাড়ে চার বছর আগে থেকেই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছেন। নিজের ইচ্ছায় কদম গাছের কাঠ দিয়ে কফিন তৈরি করেছেন। আমরা বাধা দিইনি। কারণ এতে তিনি কষ্ট পেতেন।’

টংকাবতী ইউনিয়নের পূর্ণবাসন চাকমাপাড়ার কার্বারি (গ্রাম প্রধান) আনন্দ মোহন চাকমা বলেন, পূর্ণচন্দ্র ম্রো একজন অত্যন্ত সৎ, নীতিবান ও পরোপকারী মানুষ। দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে মৌজা হেডম্যান হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ান এবং বিচার-সালিশে আত্মীয়-স্বজন বা পরিচিত-অপরিচিত বিবেচনা না করে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করেন। তিনি পূর্ণচন্দ্র ম্রোর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ বলেন, ‘আমার বাবার বর্তমান বয়স ৭৮ বছর। তিনি বাস্তববাদী মানুষ। তার কাছ থেকেই জীবনের বাস্তবতা মেনে নেওয়ার শিক্ষা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাবা নিজের ইচ্ছায় কদম গাছের কাঠ দিয়ে কফিন তৈরি করে রেখেছেন। বাড়িতে কফিনটি দেখলে কখনো হাসি পায়, আবার ভাবতেও হয়—মানুষটি জীবনের শেষ যাত্রার জন্য কতটা মানসিকভাবে প্রস্তুত। আমরা সবাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১০

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১১

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১২

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৩

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৪

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৫

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৬

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৭

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

১৮

শর্তসাপেক্ষে রোয়াংছড়ির দেবতামুখ পর্যটন কেন্দ্র খুলছে

১৯

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু

২০