হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

Share this news with

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী কর্মসূচিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। তিনি বলেন, আগামীকাল (২২ জুলাই) জুলাই পদযাত্রায় বিকাল ৩টায় কুড়িগ্রামে আসবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। এর মধ্যে রয়েছেন- এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি।

শীর্ষ নেতাদের এই পদযাত্রাটি কলেজ মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে এক পথসভায় মিলিত হবে।

এই কর্মসূচিকে সফল করার জন্য ইতোমধ্যেই কুড়িগ্রাম জেলা জুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শনী ও মোটর সাইকেল শোভাযাত্রাসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা এনসিপি সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমান প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০