এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

Share this news with

‎খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরে উদ্যােগে মাটিরাঙ্গা পৌরসভায় এ চাল বিতরণ করা হয়।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর সার্বিক সহযোগিতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ২০ কেজি করে সিদ্ধ চাল তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, তদারকি কর্মকর্তা অরুণ কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপকারভোগীসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , টানা বৃষ্টিতে মাটিরাঙ্গা পৌরসভার নিচু এলাকায় কিছু শ্রমজীবী পরিবার পানিবন্দী হয়ে কর্মহীন হয়ে পড়েছেন। এসব ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই জরুরি ভিত্তিতে এই খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোন পরিবার যেন খাদ্যকষ্টে না ভোগে তার জন্য সরকার সচেতন রয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে সকল ওয়ার্ডে গিয়ে ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করা হয়েছে।

‎এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‎মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু জানান, সাম্প্রতিক বন্যায় মাটিরাঙ্গা পৌরসভার কিছু শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০