মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ: মৃত্যুর পর মর্গে লাশ রেখে পালালেন স্বামী

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামীর নির্যাতনের অভিযোগে সামিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ২টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ, মৃত্যুর পর হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যান অভিযুক্ত স্বামী হাফিজ মোল্লা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সামিয়া আক্তার রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের জয়নগর বাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত হাফিজ মোল্লা একই ইউনিয়নের উত্তর গ্রাম মাইজের বাড়ির সিরাজ মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে হাফিজ মোল্লা সামিয়াকে নিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর থেকে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ স্বজনদের। স্থানীয়দের দাবি, হাফিজের আরও দুটি স্ত্রী রয়েছে। এছাড়া তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

নিহতের ছোট ভাই হাসান জানান, গত ১৬ জুন হাফিজ মোল্লা তার বোনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে নিজেই তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত ২টার দিকে সামিয়ার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত হাফিজ হাসপাতালের মর্গে মরদেহ রেখে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ঢাকার শেরেবাংলা নগর থানাকে জানালে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনদের দাবি, সামিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং মারধরের পর তাকে বিষপান করানো হয়েছে।

শুক্রবার রাতে মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। এ সময় অভিযুক্ত হাফিজ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিল হাফিজ। এ ঘটনায় গত ২৫ জুন রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি আমার মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আগেই একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ঢাকার শেরেবাংলা নগর থানা থেকে একজন নারীর বিষক্রিয়াজনিত মৃত্যুর বিষয়ে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার তথ্যসংবলিত একটি চিঠি এসেছে। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০