সর্বশেষ
||প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা||নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর||রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২||কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা||কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু||বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি||বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক এমপি সুজন||ঈদে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক মানুষের পাশে ছাত্রকল্যাণ সংঘ

রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২

Share this news with

তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা ‘রাণীনগর ১০ কিমি’ (সিজন-২)।

শনিবার (৩০ মে) ভোরে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কজুড়ে প্রায় ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সামাজিক সংগঠন রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) দ্বিতীয়বারের মতো এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নেয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে আগত পেশাদার ও অপেশাদার রানাররা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ভোরের আলো ফোটার আগেই দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাণীনগর-সাহাগোলা সড়ক। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দা, ক্রীড়াপ্রেমী ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবে পরিণত করে।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২ সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন রাণীনগরকে দেশের ক্রীড়া অঙ্গনে নতুনভাবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর

রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২

কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু

বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি

বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক এমপি সুজন

ঈদে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক মানুষের পাশে ছাত্রকল্যাণ সংঘ

১০

হোসেনপুরে হঠাৎ সিএনজি স্টেশন ও শপিং মল পরিদর্শন করেন এসিল্যান্ড মোহসী মাসনাদ

১১

বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১২

এক বছরেরও কম সময়ে ঠাকুরগাঁওয়ের তিন আসনে তিন জ্যেষ্ঠ নেতার বিদায়

১৩

আটোয়ারীতে অচল ও উধাও সোলার লাইটে জনদুর্ভোগ চরমে, দ্রুত মেরামতের দাবি

১৪

আসন্ন পৌর নির্বাচন: মনোহরদীতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

১৫

জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

১৬

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ

১৭

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ

১৮

হাকিমপুর সীমান্তে ডিপোর্টেশন, ১০০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

১৯

অলৌকিক কাণ্ড! ৫৪ বছর পর জন্মভিটা মৌলভীবাজারে পাকিস্তানি তরুণ

২০