সর্বশেষ
||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি||বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ||প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের||দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ||মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন||জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যোগদানের ৮ মাসেই হোসেনপুর এসিল্যান্ডের কর্মদক্ষতায় বদলেছে ভূমি সেবা, কমেছে ভোগান্তি

Share this news with

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পর থেকেই প্রশাসনিক দক্ষতা ও কঠোর তদারকির মাধ্যমে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন এনেছেন সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌরসভা প্রশাসক মোহসী মাসনাদ। তার উদ্যোগে নামজারি কার্যক্রমে গতি বেড়েছে, কমেছে সাধারণ মানুষের ভোগান্তি।

জানা যায়, বর্তমানে সরকারি নির্ধারিত খরচেই নামজারি সম্পন্ন করা হচ্ছে এবং মাত্র ১২থেকে ১৫দিনের মধ্যেই অধিকাংশ আবেদনগুলো নিষ্পত্তি করা হচ্ছে। ভূমি সংক্রান্ত মিসকেসগুলোও দ্রুত শুনানির মাধ্যমে সমাধান করা হচ্ছে। ফলে দীর্ঘদিনের (ভুমি সংক্রান্ত) জট একেবারেই কমে এসেছে।

উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ জানান, আগের তুলনায় এখন অনেক সহজে এবং হয়রানি ছাড়াই সেবা পাওয়া যাচ্ছে। সিদলা গ্রামের সুমন মিয়া, পুমদীর গোলাপ মিয়া ও হলিমার খাইরুল ইসলাম  বলেন, কাগজপত্র ঠিক ঠাক থাকলে এখন আর ভোগান্তি হয় না, অল্প সময়েই নামজারি হাতে পাচ্ছি।

জানা যায়— শুধু ভূমি সেবায় নয়, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমেও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। বালু উত্তোলন, মাদক, ভোক্তা অধিকার, বাজার মনিটরিং এবং বৈশিক জ্বালানী চাপে পেট্রোল পাম্প গুলোতে অভিযান চালিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাত দিন পরিশ্রম করে গেছেন। অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ট্রাক্টর জব্দ, অর্থদণ্ড, মামলা দায়েরের পাশাপাশি মাদক ব্যবসায়ীদেরকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিশেষ করে বেপরোয়া বালুবাহী ট্রাক্টর ও ট্রলির কারণে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাদকবিরোধী অভিযানে তার অগ্রণী ভূমিকার কারণে মাদক ব্যবসায়ীদের কাছে তিনি আতঙ্কের এক নাম হয়ে উঠেছেন। এছাড়াও তিনি সাফল্যের সঙ্গে পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করে যাচ্ছেন।

হোসেনপুরে এমন ভূমি সেবায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সচেতন মহল:
হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান বলেন, এসিল্যান্ড একজন সৎ, যোগ্য ও কর্মদক্ষ কর্মকর্তা। তিনি হোসেনপুরে যোগদান করার পর থেকে ভূমি সেবার মান উন্নয়ন হয়েছে, ভোগান্তি অনেকটাই কমেছে। এমন কর্মদক্ষ নিষ্ঠাবান কর্মজীবী কর্তা প্রতিটি অফিসে থাকলে সে উপজেলা এগিয়ে যেতে বেশি দিন লাগবে না।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মোহসী মাসনাদ বলেন— “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। সবার সহযোগিতায় আমি চাই, হোসেনপুরের মানুষ যেন সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছ ও হয়রানি মুক্ত সেবা পায়। সেই চেষ্টাই করে যাচ্ছি। ভূমি সংক্রান্ত সেবার জন্য নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১০

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১১

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১২

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৩

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১৪

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

১৫

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৬

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

১৭

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

১৮

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১৯

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

২০