এন.এ, বিশেষ প্রতিনিধি
৬ মে ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মে মাসেই চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Share this news with

বর্ষা মৌসুম শুরুর পূর্বে চলতি মাসেই চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৬ মে) সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের একথা জানান।

এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী জানান, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে, আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের মন্ত্রী-এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে। হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ (চলমান) রাখতে পারবো। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি কন্টিনিউ করব।’

তিনি বলেন, ‘বর্ষা মৌসুম শুরুর আগে মে মাসে প্রধানমন্ত্রী দুইটি জেলায় যাচ্ছেন। সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন ২৫ মে এবং চাঁদপুর যাচ্ছেন ১৬ মে।’

সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পানিসম্পদ ব্যবস্থার এই সভা হয়। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভ্যবতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে, সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান পানিসম্পদ মন্ত্রী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০