মো: মোস্তাকিম হোসেন, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় ২১০৫ লিটার ওয়াশ ও মদ তৈরির উপকরণ জব্দ, ধ্বংস; গ্রেপ্তার ১

Share this news with

নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ লিটার ওয়াশ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের পর পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের কসবা মান্দা (ঠাকুর মান্দা) গ্রামে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা মান্দা গ্রামের বাসিন্দা কার্তিক হালদারের স্ত্রী আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ২ হাজার ১০৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, জব্দ করা আলামতের মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য এবং বিচারকার্যে উপস্থাপনের উদ্দেশ্যে প্রয়োজনীয় নমুনা পৃথক বোতলে সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট ওয়াশ পচনশীল ও দুর্গন্ধযুক্ত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধ্বংস করা হয়।

অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ মাটির নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার আমতি রানীসহ আরও দুই পলাতক আসামির বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মান্দা থানা পুলিশ জানিয়েছে, চোলাই মদসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন্দীগ্রামে সমবায় দিবসে র‍্যালি ও উদ্যোক্তা পুরস্কার বিতরণ

১

নোবিপ্রবির ১.৩৩ একর জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

২

রমনা কালী মন্দিরে কালীপূজা পরিদর্শন করলেন বিএনপির রুহুল কবির রিজভী

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেটে ককটেল বিস্ফোরণ

৪

৭ নভেম্বরের চেতনায় শহীদ জিয়ার আদর্শে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সন্ধান সরকার

৫

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

৬

রোয়াংছড়িতে লটারির মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ

৭

ধুনটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

৮

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো ধুনটের সন্তান ড. লতিফ

৯

বেরোবিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, ব্যবহার জানেন না শিক্ষক-শিক্ষার্থীরা

১০

‘ব্যক্তি বা দল নয়, বাংলাদেশ সবার আগে’—গোবিপ্রবি উপাচার্য

১১

নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না: তথ্য কমিশনার

১২

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৩

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান বেরোবি উপাচার্যের

১৪

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

১৫

ধুনটে খাবারের দামে নাভিশ্বাস পোলট্রি খামারিদের, লোকসানে বন্ধ হওয়ার উপক্রম খামার

১৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নানা আয়োজনে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাসের শ্রদ্ধা নিবেদন

২০