হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে
সীমান্ত ক্লিনিকে সিজারকালে নবজাতকের মাথা কাটার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন “সীমান্ত ক্লিনিক” নামক একটি বেসরকারি ক্লিনিকে রবিবার (৭ জুন) সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের মাথার ডান পাশে কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে।

অসতর্কভাবে অস্ত্রোপচার, সুচিকিৎসার অভাব এবং ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলার শিকার হয়ে বর্তমানে নবজাতক ও মা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ঘটনায় আজ রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন সদর ইউনিয়নের খামারটারী (০২নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা মোঃ আলম মিয়ার অন্তসত্ত্বা স্ত্রী মোছাঃ লাইলী বেগম (২৬) প্রসববেদনা নিয়ে গত শুক্রবার (০৫ জুন, ২০২৬) বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন “সীমান্ত ক্লিনিকে” ভর্তি হন। ক্লিনিক কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেয়। রোগীর স্বামী ৯,৫০০/- (নয় হাজার পাঁচশত) টাকায় চুক্তিবদ্ধ হয়ে নির্দিষ্ট একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর অনুরোধ জানান।

অভিযোগ প্রকাশ, ক্লিনিক কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত মহিলা চিকিৎসককে না এনে সম্পূর্ণ অনৈতিকভাবে পূরুষ চিকিৎসক কে. এম. রায়হান-উল-ইসলাম নামের অন্য একজন ডাক্তারকে দিয়ে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করায়। অস্ত্রোপচার চলাকালীন অসাবধানতাবশত নবজাতকের মাথার উপরে ডান পাশে প্রায় ১ ইঞ্চি লম্বা কাটা পড়ে এবং পরবর্তীতে তা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে সেখানে সেলাই দেওয়া হয়।

অপারেশনের পর নবজাতকের মাথায় ব্যান্ডেজ ও সেলাই দেখে স্বজনরা কারণ জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো সদুত্তর না দিয়ে চুপ থাকে। এর কিছুক্ষণ পর নবজাতকের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে বেডে কোনো নার্স বা ডাক্তারের তদারকি পাওয়া যায়নি। রোগীর অভিভাবকরা বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য শিশু ও তার মাকে সরকারি হাসপাতালে রেফার করার অনুরোধ জানালে ক্লিনিক কর্তৃপক্ষ তা সরাসরি প্রত্যাখ্যান করে এবং উল্টো দ্রুত বিল পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে।

পরিস্থিতি বেগতিক দেখে আজ রবিবার নবজাতকের পিতা মোঃ আলম মিয়া ভূরুঙ্গামারী থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ প্রাপ্তির পর ভূরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আলী-উল-হোসেন তাৎক্ষণিকভাবে সরেজমিনে ক্লিনিক পরিদর্শন করেন। তিনি ক্লিনিকের মালিক মোঃ আব্দুল মজিদ এবং ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে নবজাতক ও প্রসূতিকে উন্নত চিকিৎসার জন্য ক্লিনিক মালিকের জিম্মায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক কে. এম. রায়হান-উল-ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সিজারকালে নবজাতকের মাথা কাটার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন। তবে কে ফোন করেছেন তা জানতে চেয়ে তাৎক্ষণিকভাবে লাইনের সংযোগ কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।

ভূরুঙ্গামারী থানার এসআই আলী-উল-হোসেন জানান, “অভিযোগের প্রেক্ষিতে আমরা ক্লিনিক পরিদর্শন করে ভুক্তভোগী ও মালিক পক্ষের সাথে কথা বলেছি। বর্তমানে নবজাতকের সুচিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০