মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
১৪ মে ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় বিএসএফ এর গুলিতে ঝড়লো আরও একটি প্রাণ

Share this news with

লালমনিরহাটের হাতিবান্ধায় ধবলগুড়ি সীমান্তে বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) হাতিবান্ধা উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধবলগুড়ি সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে খাদেমুল সহ কয়েকজন বাংলাদেশি চোরাকারবারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এসময় খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় লোকজন ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খাদেমুল হাতিবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার পরপরই বিজিবি বিষয়টি গুরুত্বের সাথে অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্ট ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে। প্রাথমিক পর্যায়ে বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি তদন্তপূর্বক জানানো হবে বলে আশ্বস্ত করলেও পরবর্তীতে তারা ঘটনাটির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে।

এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক জানান যে, ঘটনাটির প্রকৃত কারণ নিরূপণে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির শরীরের আঘাতের ধরন পর্যালোচনায় বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর বিষয়টি অধিকতর স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৩

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

৪

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

৬

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

৭

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১১

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১২

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৩

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

১৫

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

১৬

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

১৮

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১৯

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২০