সর্বশেষ
||আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়||উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত||সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত||নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১||সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২২ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাস্তি দাবি

Share this news with

‎গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাবেক সভাপতি সুজয় বিশ্বাস শুভ এর বিরুদ্ধে নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের অভিযোগের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সুজয়ের শাস্তি দাবি করে চার দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা।

‎সোমবার (২২ জুন) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ‘বরিশাল বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুজাইফা রহমান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভাপতি মো. বেলাল।

‎শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— 

‎১. যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর: প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনানুযায়ী ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে।

‎২. ভিকটিম ব্লেমিং বন্ধকরণ: ভুক্তভোগী নারীদের চরিত্রহনন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ক্রমাগত ‘ভিকটিম ব্লেমিং’ অবিলম্বে বন্ধ করতে হবে।

‎৩. আইনি সহায়তার দায়ভার: ভুক্তভোগী নারীরা যাতে আইনি লড়াইয়ে কোনো আর্থিক বা সামাজিক প্রতিবন্ধকতার শিকার না হন, সেজন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে মামলার যাবতীয় খরচ এবং আইনি সহায়তার দায়ভার নিতে হবে।

‎৪. স্বাধীন তদন্ত কমিটি গঠন ও বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ: নারী অধিকার কর্মী ও বিশিষ্ট নাগরিকদের যুক্ত করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে; একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও অতিসত্বর সুজয় বিশ্বাস শুভর বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

‎সমাবেশে বক্তব্য দেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী সাধনা হাওলাদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতিসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের মতো ঘটনায় কোনো ধরনের দায়মুক্তি দেওয়া উচিত নয়।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে এখনো কার্যকর তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং সংশ্লিষ্ট মহল দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারা এ ধরনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

‎এ সময় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং অনলাইন বা অফলাইনে ভুক্তভোগীদের বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও চরিত্রহননের অপচেষ্টা বন্ধের দাবি জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

১০

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

১১

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

১২

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৩

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

১৪

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১৬

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১৭

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৮

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৯

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

২০