মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বনচৌকি বিওপি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৫ বিজিবির সতর্ক অবস্থান

Share this news with

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১০ থেকে ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনচৌকি বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ৯০৬/৮ এস পিলার সংলগ্ন এলাকায়,ভারতীয় বিএসএফের ৭৮ পাগলামীর ক্যাম্পের সদস্যরা গাড়ীতে করে ১০/১২ জনের একটি দলকে সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং কঠোর অবস্থান গ্রহণ করেন।

বিজিবির বাধার মুখে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্ত-সংক্রান্ত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার আলোচনা ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

১

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

২

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

৩

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

৪

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

৫

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৬

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

৭

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

৮

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৯

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১০

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১১

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

১২

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

১৩

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৪

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

১৫

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

১৬

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১৭

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

১৮

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১৯

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

২০