সর্বশেষ
||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা||সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড||মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার||শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!
বগুড়া জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

Share this news with

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার ভাটরা গ্রামের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে মোঃ আফছার আলী বাদী হয়ে রোববার (১৭ মে) শেরপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তরা চাঁদাবাজির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আফছার আলী একজন গভীর নলকূপ সেচ পাম্প ব্যবসায়ী। গত ১ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি ভাটরা গ্রামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শেরপুরের বাসায় ফিরছিলেন। পথে ভাটরা পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তাঁর ভাই ঘটনাস্থলে পৌঁছালে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন, মেহেদী (৩০), সজিব (২০), মিনহাজুল (২৮), মিন্টু (৩২), সাইদুল ইসলাম (৪৫), আব্দুল মজিদ মন্ডল (৫৫), এনামুল হক (২৫), জাকারিয়া (২৫), শহিদুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৫) ও আবু তাহের (২৫)।

অভিযোগের বিষয়ে মামলার প্রধান অভিযুক্ত মেহেদী বলেন, “সেদিন গ্রামে মেম্বার ও চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠক ছিল। সেখানে আমরাও উপস্থিত ছিলাম। তুচ্ছ ঘটনায় গ্রামের কিছু লোক আফছারের ভাইকে কিছুটা মারধর করেছে, এটি সত্য। কিন্তু চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।” অপর অভিযুক্ত মিন্টুও একই দাবি করে বলেন, চাঁদাবাজির কোনো ঘটনাই সেখানে ঘটেনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী আফছার আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়ে প্রশ্ন করতেই ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করলেও তিনি আর ফোন ধরেননি।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১১

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১২

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৩

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৪

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৫

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৬

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

১৭

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

১৮

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

১৯

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

২০