
বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন বগুড়া ডিবি উপপরিদর্শক মো. আব্দুল কুদ্দুস। মঙ্গলবার রাতে মহানগরের দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, দত্তবাড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে সোহেল রানা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ইয়াবা ব্যবসার পাশাপাশি মাদকের আখড়া নিয়ন্ত্রণ করত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন