সর্বশেষ
||দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ||দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ||সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান||বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন||বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই||কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১||ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর||পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান||ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় গ্রাহকদের মানববন্ধন||লালমনিরহাটে শিশু ধর্ষনের অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

নীতিমালা উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

Share this news with

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুমদী গ্রামে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় খামার স্থাপন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও  প্রাণিসম্পদ অধিদফতরের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে গ্রামবাসীর পক্ষে সৈয়দুর রহমান।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১১ বছর আগে ওই গ্রামের সামছুদ্দিন (পিরু)র পুত্র বুলবুল (৪০) গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় লেয়ার ব্রয়লার মুরগির খামার স্থাপন করেন। বর্তমানে খামারে মুরগি রয়েছে। মুরগির বিষ্ঠার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের পাশে পুকুরে মাছ মরে গিয়েছে, গোসল করা যায় না,  পানি পঁচন ধরেছে, এ অবস্থায়  মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। অথচ নীতিমালা অনুযায়ী, একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদফতরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না।

মঙ্গলবার (২ জুন) সকালে দক্ষিণ পুমদী গ্রামে গিয়ে দেখা যায়, খামারটির আশপাশ ও নিচে মুরগির বিষ্ঠা ছড়িয়ে-ছিটিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের চারপাশে বসতবাড়ি। এসব বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

আব্দুল হাই ও বৃদ্ধ আম্বিয়া খাতুনসহ এলাকার অনেকেই জানান, তাদের বাড়ির পাশেই এ মুরগির খামার। বিষ্ঠা থেকে সবসময় দুর্গন্ধ ছড়ায়। আশপাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ওই গ্রামের বাসিন্দা সাফিয়া বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সরানোর জন্য বিগত বছরে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও  উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয় । আওয়ামী লীগের সময় কালে তার ভাই  ক্ষমতাকে  প্রভাবিত করে  আমাদের ভয়ভীতি প্রদর্শন করেন ও তার সহধর ভাই বুলবুল কে ফার্ম চালাতে উৎসাহিত করে। ক্ষমতাকে পুঁজি করে প্রশাসন কে চাপ প্রয়োগ করেন এবং ব্যবস্থা না নিতে  সাবেক সংসদ সদস্য  জাকিয়া সুলতানা লিপি কে দিয়ে বিভিন্ন প্রশাসনে যোগাযোগ করান।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায়  লেয়ার মুরগির খামার স্থাপন করা হয়েছে, যা রাস্তার পাশে অবস্থিত। এ অবস্থায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিষ্ঠার দুর্গন্ধের কারণে গ্রামের মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগছেন। স্বাস্থ্যবিধি না মেনেই খামার মালিক বুলবুল  মুরগির খামার পরিচালনা করছেন। প্রতিবাদ করলে গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাহিদুল কবির শিহাব বলেন, ‘অভিযোগটি এখনো আমি হাতে পাইনি। পেলে তদন্ত করে দেখা হবে। তবে ২০০ মিটার ও  নীতিমালা উপেক্ষা করে খামার স্থাপন করা যাবে না। খামারটি স্থাপনে পরিবেশ অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের অনুমতি নেয়া হয়েছে কি-না, এটাই প্রশ্ন। এলাকায় অবস্থিত এই খামারের বর্জ্য অপসারণের ব্যবস্থা নেই। খামারটি স্থাপনের ক্ষেত্রে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০০৮ মানা হয়নি।’

এ বিষয়ে মুরগির খামারের মালিক বুলবুল  বলেন, ‘দুর্গন্ধের জন্য কেউ কিছু বলে না। স্থানীয় সৈয়দুর রহমানের সঙ্গে আমাদের বিরোধের কারণে ভাড়াটে লোকজন এনে আমাকে নির্যাতন করছেন। মামলা, অভিযোগ দিয়ে হয়রানি করছেন। খামারটি নিয়মিত পরিষ্কার করা হচ্ছে, যাতে দুর্গন্ধ কম ছড়ায়।’

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন

বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর

পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় গ্রাহকদের মানববন্ধন

লালমনিরহাটে শিশু ধর্ষনের অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

১০

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৈত্রিক বাসভবনে দোয়া ও আলোচনা সভা

১১

রক্ষীবাহিনীর হাতে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়লো ইনকিলাব মঞ্চ

১২

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ ইস্যুতে সচিবালয়ে স্মারকলিপি প্রদান

১৩

বরগুনার বেতাগীতে হামে আক্রান্ত ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু

১৪

পচন ধরায় আলু নিয়ে বিপাকে কৃষক, রংপুরে আলু চাষীদের লোকসান দিন দিন বাড়ছে

১৫

নীতিমালা উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৬

ধুনটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১

১৭

ধুনটে ৪০ পিস ইয়াবাসহ নারী আটক, আদালতে প্রেরণ

১৮

রাতে নিখোঁজ, সকালে পুকুরে ভেসে উঠলো অটো চালক ফাহিমের লাশ

১৯

মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

২০