পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা

Share this news with

দীর্ঘদিন সুনসান থাকার পর দেশের অন্যতম প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার ফিশারিঘাটে আবারও ফিরেছে চিরচেনা কোলাহল। সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা কাটতেই গভীর সমুদ্র থেকে একের পর এক ট্রলার ঘাটে ভিড়তে শুরু করেছে। আর এসব ট্রলার বেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশসহ হরেক পদের সামুদ্রিক মাছ।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই ঘাটের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ট্রলার থেকে মাছ খালাস, হাঁকডাক আর জেলে-ব্যবসায়ীদের ব্যস্ততায় পুরো মৎস্য বন্দর এলাকা এখন মুখরিত।

দীর্ঘ ৫৮ দিন পর গত ১১ জুন মধ্যরাতে সাগরে জাল ফেলার অনুমতি পান জেলেরা। তবে সাগরে মাছের আধিক্য থাকলেও বাধ সেধেছে প্রকৃতি। জেলেরা জানিয়েছেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে তারা ইচ্ছেমতো জাল ফেলতে পারছেন না। ফলে সাগরে প্রচুর মাছ থাকা সত্ত্বেও আশানুরূপ শিকার নিয়ে ফিরতে পারছেন না অনেকেই।

ঘাটের মৎস্য ব্যবসায়ী আব্দুল কাদের জানান, গত কয়েকদিন ধরে অল্প পরিমানে ইলিশের আমদানি শুরু হয়েছে। বাজারে সরবরাহ এখনো চাহিদার তুলনায় কম হলেও, তাজা রুপালি ইলিশ দেখতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

বর্তমানে ঘাটের পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দরদাম নিচে দেওয়া হলো— মাঝারি সাইজ ১,২০০ টাকা; বড় সাইজ ২,০০০ টাকা; অতিরিক্ত বড় (এল সাইজ) ২,০০০+ টাকা।

আরেক পাইকারি বিক্রেতা মোহাম্মদ সেলিম জানান, সাগরে ট্রলার যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম একটু চড়া থাকবে বলেই মনে করছেন তিনি।

মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তাদের মতে, আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নত হলেই আগামী সপ্তাহের মধ্যে বাজারে ইলিশের সরবরাহ বহুগুণ বেড়ে যাবে। তখন দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় গত ১৪ এপ্রিল মধ্যরাত থেকে টানা ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল, যা গত সপ্তাহে শেষ হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন্দীগ্রামে সমবায় দিবসে র‍্যালি ও উদ্যোক্তা পুরস্কার বিতরণ

১

নোবিপ্রবির ১.৩৩ একর জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

২

রমনা কালী মন্দিরে কালীপূজা পরিদর্শন করলেন বিএনপির রুহুল কবির রিজভী

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেটে ককটেল বিস্ফোরণ

৪

৭ নভেম্বরের চেতনায় শহীদ জিয়ার আদর্শে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সন্ধান সরকার

৫

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

৬

রোয়াংছড়িতে লটারির মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ

৭

ধুনটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

৮

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো ধুনটের সন্তান ড. লতিফ

৯

বেরোবিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, ব্যবহার জানেন না শিক্ষক-শিক্ষার্থীরা

১০

‘ব্যক্তি বা দল নয়, বাংলাদেশ সবার আগে’—গোবিপ্রবি উপাচার্য

১১

নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না: তথ্য কমিশনার

১২

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৩

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান বেরোবি উপাচার্যের

১৪

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

১৫

ধুনটে খাবারের দামে নাভিশ্বাস পোলট্রি খামারিদের, লোকসানে বন্ধ হওয়ার উপক্রম খামার

১৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নানা আয়োজনে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাসের শ্রদ্ধা নিবেদন

২০