তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাঝদিয়াড় গ্রামের পদ্মা নদীতে নোঙর করেছে একটি বিশেষায়িত ভাসমান হাসপাতাল। নদী তীরবর্তী দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে পরিচালিত এই হাসপাতালটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

‘কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হসপিটাল বাংলাদেশ’ নামে পরিচালিত হাসপাতালটি সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সাদকার অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করছে ফ্রেন্ডশিপ বাংলাদেশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, চক্ষু ও দন্ত চিকিৎসা, ল্যাবরেটরি পরীক্ষা, এক্স-রে সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী অপারেশন থিয়েটারের সেবাও রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দেশের বিভিন্ন নদীবেষ্টিত অঞ্চলে এ ধরনের পাঁচটি ভাসমান হাসপাতাল সেবা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে দৌলতপুরের মাঝদিয়াড় এলাকায় হাসপাতালটি প্রায় তিন মাস অবস্থান করবে।

জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের প্রায় ৩০ লাখ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাবিষয়ক পরামর্শও দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দুর্গম চরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা পাওয়া দীর্ঘদিনের একটি বড় সমস্যা ছিল। ভাসমান হাসপাতালটি চালু হওয়ায় স্বল্প আয়ের ও অসহায় মানুষ বিনামূল্যে আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ পদ্মা তীরবর্তী মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে এসেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০