মো: কাইউম চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ৩টি জাল

Share this news with

রংপুরের তারাগঞ্জ বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও বিপণনের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দুপুরে তারাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

​আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে আইনের ৫ এর ২(ক) ধারায় দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি একই সময়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

​অভিযানটি পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এ সময় স্থানীয় মৎস্য দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১০

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১১

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১২

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৩

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৪

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৫

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৬

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৭

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

১৮

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে LSPদের অবস্থান

১৯

প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

২০