
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৮ মিনিটে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ এহসানুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন করে।
পরিদর্শন শেষে ডাকসুর সংগ্রহশালার বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ইউটিএলের নেতৃবৃন্দ সংগ্রহশালার ক্ষতিগ্রস্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করেন এবং এ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউটিএল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ এহসানুল হক এবং ইউটিএলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।
মন্তব্য করুন