বগুড়া জেলা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

Share this news with

মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমান এর ৫৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ জুন) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হোসেন সোহাগ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, “ডা. জোবাইদা রহমান কেবল একজন খ্যাতিমান চিকিৎসকই নন, তিনি মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে চাই।”

তারা আরও বলেন, “বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আজকের রোপণ করা একটি গাছ আগামী দিনের অক্সিজেন, ছায়া ও জীবনের উৎস। পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থী ও তরুণের এগিয়ে আসা উচিত। ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, বরং সমাজকল্যাণ, মানবসেবা এবং পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।”

সবশেষে নেতৃবৃন্দ ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বলেন, “তিনি যেন ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যেতে পারেন – এটাই আমাদের প্রত্যাশা।”

সবুজের প্রতি ভালোবাসা, মানবিক দায়িত্ববোধ এবং শুভকামনার বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের মধ্য দিয়ে ডা. জোবাইদা রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের এই আয়োজন এক ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিয়েছে ক্যাম্পাসজুড়ে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০