ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১২ মে ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ পরিবেশে চলছে ১১০ ছাত্রীর শিক্ষা জীবন, সহায়তার আবেদন

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা-এর কামাত আঙ্গারিয়া (তেঁতুলবাড়ি) এলাকায় অবস্থিত তা’লিমুন নিসা হাফিজিয়া মহিলা মাদ্রাসা দীর্ঘ ৪১ বছর ধরে নারী শিক্ষার আলো ছড়িয়ে দিলেও এখনো রয়ে গেছে চরম অবহেলা ও সংকটে।

বর্তমানে মাদ্রাসাটিতে ১১০ জন বালিকা শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে রয়েছে ৩ জন এতিম শিশু। প্রতিবছর এখান থেকে কয়েকজন ছাত্রী হাফেজা হলেও তাদের শিক্ষাজীবন চলছে নানা দুর্ভোগের মধ্য দিয়ে।

সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসার চারপাশে এখনো জরাজীর্ণ টিনের বেড়া রয়েছে। নেই বিশুদ্ধ পানির টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা কিংবা অজুখানা। সামান্য বৃষ্টিতেই চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

মাত্র তিনজন মহিলা শিক্ষক ও একজন পরিচালক সীমিত সামর্থ্যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য সরকারি সহায়তা পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, একটি টিউবওয়েল, উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও কিছু পাকা অবকাঠামো নির্মাণ করা গেলে শতাধিক ছাত্রীর জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ প্রশাসন, বিত্তবান ব্যক্তি ও দাতব্য সংস্থার সহযোগিতা কামনা করেছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০