উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবির দুই শিক্ষাবর্ষের প্রাতিষ্ঠানিক ইমেইল সেবা বন্ধ হবে ১৭ মে

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্টসমূহ আগামী ১৭ মে ২০২৬ তারিখ থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুগল জি-সুইট (Google G Suite) সেবার নির্ধারিত সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দুই শিক্ষাবর্ষের ইমেইল আইডিগুলো অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা জরুরি বিজ্ঞপ্তি।

উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাদের অ্যাকাউন্টে থাকা প্রয়োজনীয় তথ্য, ফাইল বা গুরুত্বপূর্ণ ডাটা নির্ধারিত সময়ের আগেই নিজস্ব উদ্যোগে ব্যাকআপ (Backup) করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘গুগল জি-সুইট সেবার স্টোরেজ ও অন্যান্য প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা চাই না শিক্ষার্থীদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাক, তাই ১৭ মে অ্যাকাউন্টগুলো বন্ধ হওয়ার আগেই সবাইকে প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ রাখার জন্য অনুরোধ করছি।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্ঘাটন, নাতি-নানি গ্রেপ্তার

১

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

২

ককটেল হামলা মামলায় ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

৩

বগুড়ায় চারমাথা থেকে কামারগাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

৪

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

৫

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী

৬

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৭

মিরপুর-১০-এ শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ শ্রমিকরা

৮

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

৯

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

১০

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

১১

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

১২

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

১৩

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

১৪

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

১৫

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

১৬

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৭

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৮

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

২০