এন.এ, বিশেষ প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ই-রিকশা বিধিমালা প্রণয়নে চালকদের মতামত ও প্রত্যাশা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

Share this news with

প্রস্তাবিত ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়নে রিকশা ও ভ্যানচালকদের মতামত, প্রত্যাশা এবং বিভিন্ন দাবি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় শ্রমিক শক্তির একটি বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা-ভ্যানচালক শক্তি।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। (৩১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা রিকশা ও ভ্যানচালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানসহ তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।

তাদের ১০ দফা দাবি হলো—

১। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে শহীদ ও আহত রিকশাচালকদের তালিকা প্রকাশ এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনা।

২। রিকশাচালকদের শ্রমিক হিসেবে ঘোষণা করা।

৩। রিকশাচালকদের স্বাস্থ্যসেবা, সন্তানদের লেখাপড়া ও বাসস্থানের ব্যবস্থা করা।

৪। এ সেক্টরে অনুপ্রবেশ বন্ধ এবং কর্মের সময়সীমা নির্ধারণ করা।

৫। বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা।

৬। প্রত্যেক রাস্তার মোড়ে রিকশাচালকদের জন্য পার্কিং ও বিশ্রামাগারের ব্যবস্থা করা।

৭। ট্রাফিক পুলিশের মাধ্যমে শারীরিক নির্যাতন এবং শপিংমল ও বাজারের দারোয়ানদের অশালীন আচরণ বন্ধ করা।

৮। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা পূর্বনির্ধারিত এলাকায় চলাচলের ব্যবস্থা করা এবং মহল্লাভিত্তিক অটোরিকশা চলাচল চালু হলে তা রিকশাচালকদের জন্য নির্ধারণ করা।

৯। সড়কের বামপাশ যথাযথভাবে মেরামত করা।

১০। দেশ সংস্কারের কাজে রিকশাচালকদের সঙ্গে আলোচনা ও তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান এবং সবাইকে ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় রিকশা-ভ্যানচালক শক্তির আহ্বায়ক ফয়সাল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম এবং সদস্য সচিব মো. ওবায়দুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রস্তাবিত ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে চালকদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের কর্মসংস্থান, নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন, জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত

চা বাগান থেকে সূর্যপূরী আমগাছ—ঠাকুরগাঁও সফরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি

দেবাশীষের পরিবারকে আর্থিক সহায়তা দিল কুষ্টিয়া জেলা পরিষদ

জাবির নিরাপত্তা অফিসের সামনে গাঁজা গাছ, ‘খামারবাড়ি’ মন্তব্য জাকসু সম্পাদকের

গোবিপ্রবির ১৭ স্টুডেন্ট বাসের ৬টি অচল, মেরামতে নেই কার্যকর উদ্যোগ

ঢাবি নারী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পথনাটক ‘শালুক ভাঙার কথা’

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

১০

ই-রিকশা বিধিমালা প্রণয়নে চালকদের মতামত ও প্রত্যাশা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

১১

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১২

‎নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

১৩

আইপিইউ মহাসচিবের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

১৪

রোহিঙ্গা গণহত্যার ৯ বছর পূর্তিতে ঢাবিতে স্মারক সেমিনার

১৫

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ঢাবিতে আলোচনা সভা ও ফিল্ম প্রদর্শনী

১৬

সরকারের ৬ মাস পার, বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে নেই দৃশ্যমান উদ্যোগ

১৭

‎নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২১

১৮

চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করেছে পুলিশ

১৯

গেন্ডারিয়ায় গুলির ঘটনা, নারীসহ তিনজন ঢামেকে

২০