সর্বশেষ
||পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টার পর মৃত্যু বগুড়ার এএসআই রবিউল ইসলামের||রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু||আমানত বাঁচাতে রাস্তায় গ্রাহকরা, চাটখিলে ইসলামী ব্যাংক ঘিরে উদ্বেগ||রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ||৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় রামেক-এ স্থানান্তর||বগুড়া সিটির নবনিযুক্ত প্রশাসককে বরণ করল জেলা ছাত্রদল||বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন||বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু||লালমনিরহাটে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে||সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যা, পুকুরের নিচে চাপা ছিল মা-ছেলের মরদেহ

আমানত বাঁচাতে রাস্তায় গ্রাহকরা, চাটখিলে ইসলামী ব্যাংক ঘিরে উদ্বেগ

Share this news with

নোয়াখালীর চাটখিলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। রবিবার (২৪ মে) পৌর বাজারের মাদ্রাসা মার্কেটের সামনে ‘ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক সমন্বয় ঐক্য পরিষদ’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী, সচেতন গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

কর্মসূচি শেষে সাধারণ গ্রাহকদের একটি প্রতিনিধি দল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চাটখিল শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের কাছে দুটি পৃথক স্মারকলিপি হস্তান্তর করেন। এর মধ্যে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এবং অন্যটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবাসী গ্রাহক আবুল কালাম। তিনি বলেন, “প্রবাসীরা বৈধ পথে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটিকে ঘিরে যেসব অনিয়ম ও ষড়যন্ত্রের খবর শোনা যাচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমাদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

স্মারকলিপিতে গ্রাহকরা ব্যাংকের সুনাম পুনরুদ্ধার, অপপ্রচার ও অনিয়ম বন্ধ, আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবি উত্থাপন করেন।

স্মারকলিপি গ্রহণ করে শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, গ্রাহকদের দাবিগুলো গুরুত্বসহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে।

স্মারকলিপি প্রদানকালে ইসলামী ব্যাংক সমন্বয় ঐক্য পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ গ্রাহক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টার পর মৃত্যু বগুড়ার এএসআই রবিউল ইসলামের

রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আমানত বাঁচাতে রাস্তায় গ্রাহকরা, চাটখিলে ইসলামী ব্যাংক ঘিরে উদ্বেগ

রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ

৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় রামেক-এ স্থানান্তর

বগুড়া সিটির নবনিযুক্ত প্রশাসককে বরণ করল জেলা ছাত্রদল

বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

লালমনিরহাটে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যা, পুকুরের নিচে চাপা ছিল মা-ছেলের মরদেহ

১০

ধুনটে প্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়নের চেষ্টা, থানায় মামলা

১১

পাটগ্রামে কৃষকদের নিয়ে ব্যতিক্রমধর্মী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ‎

১২

শিশু রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে মনোহরদীতে অবস্থান কর্মসূচি

১৩

লালম‌নিরহা‌টে স্বামী প‌রিত‌্যাক্তা নারী‌র মৃতদেহ উদ্ধার

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

১৫

শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ,তদন্ত কমিটি গঠন

১৬

ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল

১৭

অগ্নিযোদ্ধাদের শপথে মুখর তারাগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

১৮

কুমিল্লায় স্মৃতিতে জীবন্ত নজরুল

১৯

কলাপাড়ায় সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনঃ ‘ইসলামি ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র ও লুটপাট রুখে দাঁড়াতে হবে’

২০