পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
৯ মে ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী বর্ষায় ৮০ শতাংশ এলাকা জলমগ্নতা থেকে মুক্ত থাকবে : চসিক মেয়র

Share this news with

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আশার বাণী শুনিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, কার্যকর পদক্ষেপের ফলে আসন্ন বর্ষা মৌসুমে নগরীর প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা জলজটমুক্ত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শনিবার (৯ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ‘চট্টগ্রাম নগর জলাবদ্ধতা সংকটের উৎস ও নাগরিক দায়বদ্ধতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে নগরের জলাবদ্ধতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বিশেষ করে ২০২৩২০২৪ সালে বহদ্দারহাট, মুরাদপুর ও চকবাজার এলাকায় যে ভয়াবহ পানিবন্দি অবস্থার সৃষ্টি হয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবারের বর্ষায় নগরবাসী এর সুফল আরও বেশি পাবেন বলে তিনি আশ্বস্ত করেন।

বক্তব্যে তিনি সাম্প্রতিক বৈশাখ মাসের অতিবৃষ্টির উদাহরণ টেনে বলেন, “টানা কয়েক ঘণ্টা ভারী বর্ষণ একটি ব্যতিক্রমী ঘটনা ছিল, যা সাময়িকভাবে কিছুটা ভোগান্তি বাড়িয়েছে।”

প্রকল্পের অগ্রগতি নিয়ে মেয়র উল্লেখ করেন যে, সিডিএ-এর অধীনে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড নিরলস কাজ করে যাচ্ছে। তবে হিজড়া খাল, জামালখান ও রামপুরা খালের বিভিন্ন পয়েন্টে নির্মাণাধীন বাঁধগুলো সময়মতো না খোলায় কিছু এলাকায় পানি জমেছে। এর সাথে জোয়ার ও বৃষ্টির পানি মিলিত হলে পরিস্থিতি কিছুটা জটিল আকার ধারণ করে।

বর্তমানে দুই মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কারের বিশেষ ক্রাশ প্রোগ্রাম চলছে জানিয়ে তিনি আরও বলেন, স্লুইস গেট ও পাম্পিং স্টেশনগুলো পুরোপুরি সচল হলে পরিস্থিতির আমূল পরিবর্তন আসবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এই সেমিনারটি উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম।

সেমিনারে বক্তারা নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে পরিকল্পিত নগরায়ন ও নাগরিকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নগর পরিকল্পনাবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১০

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১১

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১২

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৩

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৪

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৬

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৭

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০