সর্বশেষ
||জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের||‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ||ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার||ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা||কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক||নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার||বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় সিএমপি কমিশনারের কঠোর নির্দেশ

Share this news with

চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী। একই সঙ্গে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার (০৮ জুন) দুপুর ১২:৩০ ঘটিকায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মে/২০২৬ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং-এর মতো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।

এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য চাঞ্চল্যকর মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি। একই সাথে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন সিএমপি প্রধান।

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন কমিশনার।

পারফরম্যান্সের স্বীকৃতি: পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ পুলিশ সদস্যরা

মে/২০২৬ মাসে কর্মক্ষেত্রে চমৎকার ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য সিএমপির বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করেন সিএমপি কমিশনার।

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মকর্তাদের তালিকা:

সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী— এএসআই সোহেল আহমেদ, কোতোয়ালী থানা।
সর্বোচ্চ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী— এসআই মিজানুর রহমান চৌধুরী ,বায়েজিদ বোস্তামী থানা।
সর্বোচ্চ মাদকদ্রব্য উদ্ধারকারী— এসআই কাজী মনিরুল করিম, কোতোয়ালী থানা; এসআই নাসিম উল হক ইমরান, বাকলিয়া থানা।
ক্লুলেস/চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন— এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরোয়ার, চান্দগাঁও থানা; এসআই মোবিনুল ইসলাম, ডবলমুরিং থানা।
বিশেষ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী ইন্সপেক্টর— আজিজুল হক ডিবি-উত্তর বিভাগ।
বিশেষ মাদকদ্রব্য উদ্ধারকারী ইন্সপেক্টর— মোঃ আফতাব হোসেন ডিবি-পশ্চিম বিভাগ।

বিদায়ী সংবর্ধনা

সভায় বদলিজনিত কারণে সহকারী পুলিশ কমিশনার (এমটি) জনাব অমল চন্দ-কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানান সিএমপি কমিশনার।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

১০

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

১১

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

১৩

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

১৪

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

১৫

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

১৬

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৭

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১৮

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

২০