এন.এ, বিশেষ প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

Share this news with

দলিল লেখকদের পেশাগত অধিকার ও বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে জেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিট থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম হলে এ সম্মেলন শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

সম্মেলনে দলিল লেখকদের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।

২. দলিল প্রতি ন্যূনতম ৫০ টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।

৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবেন না এবং দলিল রেজিস্ট্রেশনের জন্য দাখিল দিতে পারবেন না—মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৪. থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না—মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।

৬. পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় বিধায়, পেশাগত কারণে দলিল লেখক বা মুসাবিদাকারী হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না।

৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সম্মেলনে বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. রশিদ, মহাসচিব কে. এস. হোসেন টমাস এবং ভাইস-চেয়ারম্যান এম. এ. তাহেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

সম্মেলন থেকে সাত দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন দলিল লেখক নেতারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০