
রাজধানীতে হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী ও কার্যকর না হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ঢাকা বাঁচাও সংগঠন’।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংগঠনটির সভাপতি সোহানী শিফা উপস্থিত ছিলেন। এ সময় রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার দাবি জানানো হয়।
মন্তব্য করুন