সর্বশেষ
||শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা||গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল||মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ||আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ||আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ||টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার||ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

সিএমপি’র মুনসুরাবাদ পুলিশ লাইন্সে ২০ তলা আবাসিক ভবনের ফ্ল্যাট বরাদ্দ

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর সদস্যদের আবাসন সংকট নিরসনে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সিএমপি’র মুনসুরাবাদ পুলিশ লাইন্সে নবনির্মিত ২০ তলা বিশিষ্ট আধুনিক আবাসিক ভবনের ফ্ল্যাট বরাদ্দ কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আজ সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী আনুষ্ঠানিকভাবে এই ফ্ল্যাট বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করেন। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতে লটারির মাধ্যমে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে এই ফ্ল্যাটগুলো বণ্টন করা হয়। ফ্ল্যাট পাওয়ার পর উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ ও আবাসন সুবিধা নিশ্চিত করতে সিএমপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নবনির্মিত এই আবাসিক ভবন পুলিশ সদস্যদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিত করবে। এই উদ্যোগ তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি।”

উক্ত অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ); জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস); জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ), (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব মোঃ আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম); জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট)।

এছাড়াও অনুষ্ঠানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিক আবাসন ব্যবস্থা পুলিশ সদস্যদের জীবনযাত্রার মান বাড়াতে এবং মাঠপর্যায়ে কাজের গতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

১০

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১১

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

১২

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

১৩

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১৬

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১৭

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১৮

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

১৯

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

২০