মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news with

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ডাকবাংলো চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত ও গাছ বিতরণের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের আহবানে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া- ৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক,  মতিউর রহমান টিটু হোসেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, শহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, সৌরভ কর্মকার, শাহাজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কুহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শওকত, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু , তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সাবেক ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবিদ, রবিনসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথা তুলে ধরেন। ঐক্যবদ্ধ ভাবে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। আলোচনা সভা শেষে যুবদল কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে পুকুর পোনা মাছ অবমুক্ত করেন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে গাছ বিতরণ করেন। এ সময় সান্তাহার পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১

সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে কর্মচারীদের হয়রানি

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের দাওয়াতি সমাবেশ

নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি

কাজ করলেও সমালোচনা, না করলেও সমালোচনা থাকবে- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু

১০

রুমা উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা

১২

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

ঠাকুরগাঁওয়ের ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সোহানী শিফার ব্যক্তিগত উদ্যোগ: অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার ঘোষণায় শাহবাগে অটোরিকশা মালিক-শ্রমিকদের জমায়েত

১৬

‎নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, যোগ দেবেন রাষ্ট্রপতি

১৭

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন

১৮

বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড খেলেন গণপিটুনি

১৯

নারীর নিরাপত্তা ও বিচারহীনতার প্রতিবাদে জাবি থিয়েটারের দুইদিনব্যাপী পথনাটক

২০