সর্বশেষ
||ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন||জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা||সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী||পুকুর আছে, পানি নেই—ধুনট উপজেলা পরিষদের জলাশয় নিয়ে নেই কোনো উদ্যোগ||রাবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ||নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ পুলিশ সুপারের||বরগুনার আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে ৪,০৮০ শিশুর জন্মদিন পালন||বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব ||বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধারের ঘটনার অগ্রগতি নিয়ে জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন||হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

ষড়যন্ত্রকারীর বয়স ও ছাত্রনেতা সন্ধানের মামলার সংখ্যা সমান!

Share this news with

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় এই ছাত্রনেতার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত একটি কুচক্রী মহল, এমনটাই মতামত সচেতন মহলের।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনসম্পৃক্ত ও জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার নতুন কোনো ঘটনা নয়। বরং রাজনৈতিক অঙ্গনে যখন কোনো নেতা তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরি করেন, তখন তাকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও কুৎসা রটনার ঘটনাই বেশি দেখা যায়। জনগণের মাঝে কোনো নেতার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেলে একটি মহল নানা উপায়ে সেই জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।

যার ধারাবাহিকতায় নেতাকর্মী ও সন্ধানের শুভাকাঙ্ক্ষীদের মাঝে এখন একটাই প্রশ্ন সামনে আসছে – তৃণমূলে ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জনকারী এই তরুণ ছাত্রনেতার বিরুদ্ধেও কি ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে?

রাজনীতির অঙ্গনে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং জনআস্থা অর্জন কোনো সহজ বিষয় নয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ-তিতিক্ষা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতাই একজন নেতাকে মানুষের হৃদয়ে স্থান করে দেয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের রাজনৈতিক পথচলা যেন সেই বাস্তবতারই উজ্জ্বল প্রতিচ্ছবি।

সংগঠনের একাধিক নেতাকর্মীর দাবি, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির সংগ্রামের দীর্ঘ কঠিন সময়ে যখন অনেকেই পিছিয়ে গিয়েছেন, তখনও রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন সন্ধান। মামলা, হামলা, গ্রেপ্তারের আশঙ্কা কিংবা রাজনৈতিক চাপ – কোনো কিছুই তাকে জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি বলে দাবি করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

জেলা ছাত্রদলের দায়িত্ব গ্রহণের পর থেকেই সন্ধানের নেতৃত্বে গৃহীত বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে ফুটে উঠেছে সাধারণ মানুষ ও দলের প্রতি তার গভীর দায়িত্ববোধ। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এতিম ও অসহায় মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি এবং সৎ ও দক্ষ নেতৃত্বে সংগঠনকে সুসংগঠিত রাখতে রয়েছে তার সরব ও কার্যকর উপস্থিতি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব বুকে ধারণ করে আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি রাজপথে থেকেছেন আপসহীন ও সক্রিয়।

সরকারি আজিজুল হক কলেজের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ড, কর্মীবান্ধব মনোভাব এবং মানবিক উদ্যোগের মাধ্যমে আজ বগুড়া জেলার আনাচে-কানাচে তরুণ সমাজের কাছে আস্থা, সাহস ও প্রেরণার প্রতীক। রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা তাকে সমসাময়িক ছাত্রনেতাদের মধ্যে একটি নির্ভরযোগ্য অবস্থানে সুপ্রতিষ্ঠিত করেছে বলে জানা গেছে।

জেলা ছাত্রদলের এক নেতা বলেন, “হাবিবুর রশিদ সন্ধান ড্রয়িংরুমের নেতা নন, তিনি রাজপথের নেতা। ধুলোমাখা রাজপথেই তার বেড়ে ওঠা, সেখানেই সংগ্রাম আর নেতৃত্বের বিকাশ। ষড়যন্ত্রকারীদের বয়স আর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা সমান। তবুও তিনি কখনো পিছিয়ে যাননি। তিনি সময়ের অন্যতম সাহসী ছাত্রনেতা, যিনি কর্মীদের দুঃখ-কষ্ট বোঝেন এবং কঠিন মুহূর্তে বড় ভাইয়ের মতো ছায়া হয়ে পাশে দাঁড়ান।”

তিনি আরও বলেন, প্রিয় এই নেতার বিরুদ্ধে গুপ্ত মহলের পরিকল্পিত নানা অপচেষ্টা ও ষড়যন্ত্র কোনোভাবেই সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের আস্থা নষ্ট করতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতা তাকে আরও দৃঢ় এবং জনপ্রিয় করে তুলেছে।

প্রকাশ করা যায়, তরুণ এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে নানা অপচেষ্টা ও বিতর্ক সৃষ্টির চেষ্টা হলেও তা কখনোই সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং প্রতিটি ষড়যন্ত্রের পরই আরও দৃঢ় হয়েছে তার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা। বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তার শীর্ষে থাকা নেতাদের ঘিরে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার স্বাভাবিক বিষয়; তবে সময়ই বলে দেয় কে সত্যের পথে আর কে ষড়যন্ত্রের আশ্রয়ে।

আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, সাহসিকতা ও মানবিক নেতৃত্বের সমন্বয়ে গড়ে ওঠা নেতৃত্ব জনাব হাবিবুর রশিদ সন্ধান সরকার আজ বগুড়ার ছাত্ররাজনীতিতে একটি আলোচিত ও সুপরিচিত আস্থার নাম। তাই অনেকের মুখেই এখন উচ্চারিত হচ্ছে একটিই বাক্য – “ষড়যন্ত্রকারীদের বয়স ও ছাত্রনেতা সন্ধানের মামলার সংখ্যা সমান”। সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে দুর্বার গতিতে হাবিবুর রশিদ সন্ধান সরকার এগিয়ে যাবেন নিজের আদর্শ, কর্ম এবং জনগণের ভালোবাসাকে সঙ্গে নিয়ে, এমনটাই প্রত্যাশা তৃণমূলের।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পুকুর আছে, পানি নেই—ধুনট উপজেলা পরিষদের জলাশয় নিয়ে নেই কোনো উদ্যোগ

রাবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

বরগুনার আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে ৪,০৮০ শিশুর জন্মদিন পালন

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব 

বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধারের ঘটনার অগ্রগতি নিয়ে জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

১০

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

১২

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

১৩

রাউজানে নিখোঁজের পরদিন ধানক্ষেতে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা?

১৪

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ অ্যাডমিন গ্রেপ্তার: কাতার পাঠানোর নামে লাখ টাকা আত্মসাৎ

১৫

বরগুনার বেতাগী উপজেলায় ২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

১৬

ষড়যন্ত্রকারীর বয়স ও ছাত্রনেতা সন্ধানের মামলার সংখ্যা সমান!

১৭

ঠাকুরগাঁওয়ে আহত নিহতদের মাঝে চেক বিতরণ

১৮

ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা

১৯

জরুরি সন্ধান প্রয়োজন: মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৫ বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান পায়েল

২০