সর্বশেষ
||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা

ছবি— হবিগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা থেকে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে বসানো বিভিন্ন অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী এনা, হানিফ, শ্যামলী ও বিশাল পরিবহনের বাস কাউন্টারগুলোকে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ভাসমান সিএনজি অটোরিকশাগুলোকে যত্রতত্র দাঁড়াতে নিষেধ করা হয় এবং যানজট নিরসনে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নিতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন,”শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শহরের সৌন্দর্য বজায় রাখতে যত্রতত্র যানবাহন পার্কিং থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।”

এ সময় ইউএনও শহরের বিভিন্ন বাস কাউন্টার ও স্টপেজ পরিদর্শন করেন। একসঙ্গে একাধিক বাস পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে কাউন্টার সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়ম মেনে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন,শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেনসহ ট্রাফিক বিভাগ ও শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে,শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১০

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১১

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১২

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৩

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৪

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৫

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৬

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৭

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৮

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৯

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

২০