
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে দেখা যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শোভাযাত্রার সামনের অংশটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন অতিক্রম করে সামনে এগিয়ে যায়। বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী এ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন