নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

Share this news with

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় মুহূর্তের মধ্যে লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে থাকা যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি বৈদ্যুতিক কেবল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পান তিনি। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বলাকা লাউঞ্জ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ লাউঞ্জ। এখানে যাত্রীদের বসা, খাবার ও অপেক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০