
রাজধানীর শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ২টা ৫০ মিনিটে শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংক পিএলসি’র শাহবাগ শাখার আওতায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. আবদুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবু লাইস মো. শামসুজ্জামান।
নতুন এ ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শহীদ জিয়া শিশু পার্কে আগত দর্শনার্থী ও সংশ্লিষ্টদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন