ক্যাম্পাস প্রতিনিধি (রাবিপ্রবি)
৬ মে ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিপ্রবিতে শিক্ষকদের বিরুদ্ধে অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

Share this news with

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) সকাল ১০টায় রাবিপ্রবির বিজয় স্মৃতি স্তম্ভে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি বিভাগের সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন, অসম্মানজনক ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা বলেন, এ ধরনের যাচাইবিহীন বক্তব্য অনৈতিক এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবান্ধব ও দায়িত্বশীল এবং তাদের প্রচেষ্টায় দেশে-বিদেশে, বিশেষত মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হয়েছে, যা বিভাগের অগ্রগতির সুস্পষ্ট প্রতিফলন।

তারা অবিলম্বে অপপ্রচার বন্ধের দাবি জানান এবং অন্যথায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

২

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

৩

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৪

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

৫

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

৬

‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

৭

মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান

৮

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণসমাবেশ

৯

হাম-ডেঙ্গুতে মৃত্যু ও বিস্তার রোধে ব্যর্থতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ

১০

তরুণদের কণ্ঠ থেকে জলবায়ু নীতি: বাংলাদেশ কি শুনবে তরুণ জলবায়ু নেতাদের?

১১

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

১২

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

১৩

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

১৪

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

১৫

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

১৬

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

১৭

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

১৮

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

১৯

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

২০