সর্বশেষ
||মান্দায় মাদকবিরোধী অভিযান: ৪০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৪||লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার||সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার||লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত||ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩||হোমনায় ৩০কেজি গাঁজা বহনকারী গাড়ী সহ ড্রাইভার আটক||নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন||রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যাঃ সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত||প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান||খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক

রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পাল্টাপাল্টি শোডাউন ও আনন্দ র‍্যালিতে অংশ নিচ্ছেন দুই দলের সমর্থকরা। এরই ধারাবাহিকতায় গতকালের ব্রাজিলের প্রথম ম্যাচকে কেন্দ্র করে আনন্দ র‍্যালি করেছেন রাবি ব্রাজিল ফ্যানস ক্লাব ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় ব্রাজিল সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এবং আর্জেন্টিনা সমর্থকরা বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে পৃথক র‍্যালি বের করেন। পরে র‍্যালিগুলো ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

র‍্যালিতে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকদের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি, ব্রাজিলের ঘাঁটি’, ‘তুমি কে, আমি কে—ব্রাজিল, ব্রাজিল’ এবং ‘হেক্সার স্বপ্ন এবার পূরণ হবেই’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্য করেও বিভিন্ন স্লোগান দেন তারা।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের ‘জিতবে কারা—আর্জেন্টিনা’, ‘রাবির মাটি, আর্জেন্টিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

র‍্যালিতে অংশ নিয়ে ব্রাজিল সমর্থক তাসনিয়া তিথি বলেন, “বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই আজ অনেক ভালো লাগছে। সেই আনন্দ থেকেই আমরা র‍্যালির আয়োজন করেছি। আশা করি এবার আমাদের মিশন হেক্সা সফল হবে।”

আরেক সমর্থক রফিকুল ইসলাম বলেন, “ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি। সব সমীকরণকে পেছনে ফেলে এবার আমরাই বিশ্বকাপ ঘরে তুলব, ইনশাআল্লাহ।”

রাবি ব্রাজিল ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ বলেন, “আগামীকাল ভোরে আমাদের প্রিয় দলের প্রথম ম্যাচ। তাই দলকে স্বাগত জানিয়ে এই মিলনমেলা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসজুড়ে এখন বিশ্বকাপের আমেজ। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলছে। আমরা বিশ্বাস করি এবারের বিশ্বকাপ ব্রাজিলের হাতেই উঠবে।”

এদিকে ব্রাজিল সমর্থকদের শোডাউনের জবাবে ক্যাম্পাসে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরাও। তাদের দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই আবারও শিরোপা ধরে রাখবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং সমর্থনের নানা আয়োজন।

আর্জেন্টিনা সমর্থক মো. রাশেদুল ইসলাম বলেন, “আমরা আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাই আমাদের বাড়তি কিছু প্রমাণ করার নেই। প্রত্যেক দলেরই নিজস্ব শক্তি ও সমর্থকগোষ্ঠী রয়েছে। আর্জেন্টিনা দল হিসেবে সবসময় ঐক্যবদ্ধভাবে খেলে এবং প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ইনশাআল্লাহ, এবারও আমরা শিরোপা ধরে রাখতে সক্ষম হব।”

বিশ্বকাপ উপলক্ষে ক্যাম্পাসে তৈরি হওয়া এই উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করেছে। খেলা ঘিরে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন রাবির শিক্ষার্থীরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মাদকবিরোধী অভিযান: ৪০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৪

লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

হোমনায় ৩০কেজি গাঁজা বহনকারী গাড়ী সহ ড্রাইভার আটক

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যাঃ সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক

১০

শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১১

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৩

মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

১৪

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

১৫

সমালোচনার পর শিক্ষার্থীদের দাবিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখাবে রাকসু

১৬

রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন

১৭

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

১৮

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

১৯

বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

২০