সর্বশেষ
||বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন||ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ||রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ||বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার||বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২||ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা
আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২২ জুন ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ পাওয়া ৩ শিক্ষার্থীকে ববি ফিজিক্স ক্লাবের সংবর্ধনা

Share this news with

কঠোর অধ্যবসায়, একাডেমিক কৃতিত্ব এবং গবেষণার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহে ফুল ফান্ডেড পিএইচডি (PhD) পাওয়ার গৌরব অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী। কৃতি এই শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এবং তাঁদের অনন্য অভিজ্ঞতা জুনিয়রদের মাঝে ছড়িয়ে দিতে রবিবার সকাল ১০টায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাব’ (BUPC)। ​সফল এই তিন শিক্ষার্থী হলেন মো: আতিকুর রহমান, মো: আশিকুর রহমান ও সম রহমান।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮  শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘University of Florida’-তে বিষয়ে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন, একই ব্যাচের সম রহমান  Florida International University তে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। সফলভাবে  সম্প্রতি উভয়ই যুক্তরাষ্ট্রের ভিসাও লাভ করেছেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান  যুক্তরাষ্ট্রের  ‘Arizona State University’-তে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেয়েছেন। আশিকও ইতোমধ্যে ভিসা প্রসেস সম্পূর্ণ করেছে।

কৃতি এই শিক্ষার্থীদের অভিনন্দন জানানো একই তাদের অভিজ্ঞতা জুনিয়র শিক্ষার্থীদের সাথে শেয়ার করার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ক্লাব আয়োজন করেছিল একটি ছোট্ট আয়োজন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর  ড. মোঃ মামুন  অর রশিদ। উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাবের (BUPC)  উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম, ড. মোঃ আরিফ উল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শফিউল আলম, সহযোগী অধ্যাপক ড. মোঃ শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হালিমা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিল ফিজিক্স ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন  অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও একই সাথে একাডেমিক সফলতা ও উচ্চমানের গবেষণা সুযোগ লাভের মাধ্যমে  বৈশ্বিক মঞ্চে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা খুবই ইতিবাচক। তিনি আস্বস্ত  করেন ভবিষতে এই সফলতার হার বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

উপদেষ্টাগণ তাঁদের বক্তব্যে বলেন শিক্ষার্থীদের এই অর্জন  বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম বহুগুণ বাড়িয়ে দেবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাবের প্রেসিডেন্ট মোঃ সাব্বির আহমেদ এর সভাপতিত্বে সার্বিকভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের নিউক্লয়াস সদস্য আব্দুল্লাহ আল শাওন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

১০

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

১১

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

১২

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

১৩

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

১৪

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

১৫

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১৬

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১৭

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১৮

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৯

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

২০