তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও

Share this news with

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৪০০ বেডে উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান।

গত সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখওয়াত হোসেন বকুল-এর কাছে দেয়া এক আনুষ্ঠানিক ডিও লেটারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

পত্রে উল্লেখ করা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও খালি জায়গা ব্যবহার করে সহজেই একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা সম্ভব। হাসপাতালের পেছনের (পূর্ব দিকে) ফাঁকা জায়গায় একাধিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের সুযোগ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব পার্শ্বে থাকা পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ করা যেতে পারে।

এছাড়াও, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান-এর উদ্যোগে নির্মিত তিনতলা নার্সিং ট্রেনিং সেন্টার ইতোমধ্যে বিদ্যমান থাকায় প্রকল্প বাস্তবায়ন আরও সহজ হবে বলে পত্রে উল্লেখ করা হয়। কেবল নার্সদের জন্য একটি বহুতল আবাসিক হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

নাসের রহমান বলেন, বিদ্যমান মূল হাসপাতাল ভবনে আরও দুই তলা যুক্ত করা এবং পুরাতন ভবন সংস্কারের মাধ্যমে শয্যা সংখ্যা ৪০০-তে উন্নীত করা সম্ভব। এতে ব্যয়ও তুলনামূলকভাবে কম হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন প্রস্তাবিত নতুন মেডিকেল কলেজ হাসপাতালগুলোর তুলনায় মৌলভীবাজারে এই প্রকল্প বাস্তবায়নে কম ব্যয় হবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। এ বিষয়ে দ্রুত একটি সমন্বিত প্রকল্প প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে, এমপি নাসের রহমানের ডিও লেটারের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রী একই দিন (১৩ই এপ্রিল) সচিব বরাবর স্বাক্ষর করে পত্রটি প্রেরণ করেছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে নাসের রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে ডিও লেটারের কপি এবং স্বাস্থ্য মন্ত্রীর কাছে তা হস্তান্তরের ছবি পোস্ট করেন। ছবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিও দেখা যায়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মৌলভীবাজার বাসীর দীর্ঘদিনের দাবি ‘মৌলভীবাজারে মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা। সে দাবির বিষয় আজ সচিবালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।”

তিনি আরও লেখেন, “আশা করি মৌলভীবাজারবাসীর এই দাবি আর দীর্ঘদিন অপেক্ষায় থাকবে না। খুব শিগগিরই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে, ইনশাআল্লাহ।”

এদিকে মন্ত্রীকে নাসের রহমানের ডিও লেটার তুলে দেয়ার ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য নাসের রহমান।

উল্লেখ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাসখানেক আগে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চা-বাগানে স্যাটেলাইট চ্যানেল স্টার এর ধারণ করা এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের দেয়া বক্তব্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে নির্বাচিত হলে ৪০০ শয্যায় উন্নীতের বিষয়টি তিনি তুলে ধরেছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০