সর্বশেষ
||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস||২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ||প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

Share this news with

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে “বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।

সোমবার (২৭শে এপ্রিল) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিজ্ঞান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজার জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি উদ্ভাবননির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক এবং গবেষণামুখী করে গড়ে তুলতে হবে। এই বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনী শক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার। বক্তারা তাঁদের আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

মেলার উদ্বোধনী দিনেই অডিটোরিয়ামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুম। আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল। সেমিনারে বক্তারা বলেন, কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণায় আগ্রহী হতে হবে। প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে মূখ্য ভূমিকা রাখবে।

বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে, যা স্থানীয় দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১০

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১১

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১২

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৩

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৪

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৫

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৬

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৭

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

১৮

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

১৯

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০